1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

জগন্নাথপুরের মজিদপুর.স.প্রা.বি’র প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত

  • Update Time : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ২৯৮ Time View

কামরুল ইসলাম মাহি:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ১৪ নং মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিনা খানম এর বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।

সোমবার (১২ মার্চ) দুপুরে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সমাজসেবক এমদাদুর রহমান সুমনের পরিচালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক উপজেলার ৩২নং হাসন ফাতেমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান শিক্ষিকা লিনা খানম, বিদ্যালয় সহকারী শিক্ষিকা বিলকিছ বেগম, রোহেনা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য আমিরুল ইসলাম, সিমা রাণী বৈদ্য, জ্যোস্না বেগম, সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক আজকের সুনামগঞ্জ’ প্রতিনিধি কামরুল ইসলাম মাহি।

এসময় অন্যানদের মধ্যে উপস্তিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকেয়া বেগম,প্যারা শিক্ষক রিপা চন্দ্র, জগন্নাথপুর ডিগ্রী কলেজ শিক্ষার্থী গিতিকার মিজানুর রহমান, মজিদপুর নুরুন আলা নুর ইসলামী সমাজ কল্যান সংস্থা’র সভাপতি রাজেল আহমদ, বিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান, মিছবাহুল ইসলাম সাদি, সাদিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিনা খানম ২০১৬ সালের ১১ এপ্রিল এ-বিদ্যালয়ে যোগদার করেন। তাঁর যোগদানে বিদ্যালয়ের শিক্ষার ব্যবস্থার প্রশংসায় আলোচনায় ছিল উপজেলা জুড়ে। বর্তমানে তিনি উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে যোগদান করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com