1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সড়কে প্রাণ গেল জগন্নাথপুরের এক ছাত্রলীগ কর্মীর

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ২৬০ Time View

স্টাফ রিপোর্টার:: হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার নামক স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৩ নং ওর্য়াড ছাত্রলীগের সাবেক সভাপতি কফিন উদ্দিন। সে ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী জমিতে পড়ে ধুমরে মুছরে যায়। এতে ঘটনাস্থলেই কফিন উদ্দিন মারা যায়। ওই বাসের যাত্রী ছিল কফিন উদ্দিন। নিহত কফিন নবীগঞ্জের ইনাতগঞ্জ কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। এছাড়াও সড়ক দূর্ঘটনায় আরোও দুই যাত্রী নিহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩ নং ওর্য়াডের ইউপি সদস্য বজলু মিয়া। তরুন এই ছাত্রনেতার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com