1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় শহীদ মিয়াকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের

  • Update Time : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ২৫৫ Time View

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরোক্ষেতের পাকা ধান গরু দিয়ে খাওয়ানোর জের ধরে সংঘর্ষে কৃষক নুরুল হক নিহতের ঘটনায় জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে সাইদুল হক বাদী হয়ে শহীদ মিয়াকে প্রধান আসামী করে ৯জনের নাম উল্লেখ করে রোববার দিবাগত রাতে একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামী করা হয়েছে।
এদিকে ঘটনার দিন পুলিশের হাতে আটককৃত ৪জনকে হত্যা মামলার আসামী দেখিয়ে আজ দুপুরে সোমবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক ৪জনকে আসামী করেছে মামলার বাদী। মামলার অপরাপর আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর (নতুনপাড়া) গ্রামের কৃষক নুরুল হকের ধানক্ষেতে পাশের পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের বৈষ্ণব কর, সুভাস কর গংদের গরু দিয়ে কৃষক নুরুল হকের ধানক্ষেত্রে পাকা ফসল খাওয়ানোর কারনে এ নিয়ে নুরুল হকের সঙ্গে প্রথমে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রতিপক্ষের লোকজন। এ সংঘর্ষে একই গ্রামের শহীদ মিয়া সুভাষ করের লোকজনের পক্ষ নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েন। সংঘর্ষচলাচালে নুরুল হক প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলই নিহত হন। এ ঘটনায় নুরুল হকের ছেলেসহ ৪ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com