1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরের পাটকুড়া মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • Update Time : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • ৪৮৫ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাঠকুড়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগের মেধাবি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: আজাদ মিয়ার সভাপতিত্বে ও মাদ্রসার সহকারী সুপার মাওলানা তাজুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুরের এসিল্যাড হোসাইন মোহাম্মদ হাই জেকি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান সুপার মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান ছাদিক, স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য ফজুল মিয়া প্রমুখ।
পরে অত্র মাদ্রাসার জেডিসি ও পিএসি পরীক্ষায় সহকারী বৃত্তিপ্রাপ্ত ১৫জন সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এছাড়াও সভায় স্থানীয় ৪জন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com