1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

তাহিরপুরে বজ্রপাতে পাথর শ্রমিকের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ২৩৯ Time View

 

জগন্নাথপুর২৪ ডেস্ক:::: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে এক পাতর শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে নৌকার পানি সেচ করতে গিয়ে এ দুর্ঘটনায় জাফর মিয়ার (৪৫) মৃত্যু হয়। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গড়কাটি গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনির উদ্দিন জানান, সকাল ৮টার দিকে গ্রামের পাশ নিয়ে বয়ে যাওয়া যাদুকাটা নদীতে বারকি নৌকার পানি সেচ করতে গিযেছিলেন বালি-পাথর উত্তোলকারী শ্রমিক জাফর।

তিনি জানান, বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসক জাফরকে মৃত ঘোষণা করেন।

বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন বজ্রপাতে জাফর মিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com