1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত

রুবেলের বোলিংয়ে ‘আউট’ হ্যাপী

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
  • ৬৬৪ Time View

জগন্নাথপুর টোয়েন্টিফোর ডেস্ক-রুবেলের বোলিংয়ে ‘আউট’ হ্যাপী। দুরন্ত বোলিংয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে বাংলাদেশকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের তুলে পেসার রুবেল হোসেন যখন প্রশংসায় ভাসছেন, তখন দেশে নিজের আইনজীবী হারালেন চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপী।

বিয়ের নামে ‘প্রতারণার’ অভিযোগে জাতীয় ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া এই নায়িকার আইনজীবী কুমার দেবুল দে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সমর্থন আর রুবেলকে চাপমুক্ত রাখতে তিনি আর হ্যাপীর হয়ে মামলা লড়তে চান না। অ্যাডিলেইড ওভালে সোমবার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পাওয়া ১৫ রানের জয়ের ম্যাচে প্রতিপক্ষের চার ব্যাটসম্যানকে আউট করেন রুবেল।

বাংলাদেশের জয়ের পর ফেইসবুকে এক স্ট্যাটাসে দেবুল দে লিখেছিলেন, “বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, একজন পেশাজীবী হিসাবে হ্যাপীর পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছিলাম। বাংলাদেশের এহেন সফলতায় রুবেলের বিপক্ষে মামলায় লড়ার আমার আর ইচ্ছে নেই এবং তাই হ্যাপীর আইনজীবী হিসাবে নিজের নাম প্রত্যাহার করে নিলাম।

এই আইনজীবী বলেন, “বাংলাদেশ দল ভালো খেলছে। ভালো খেলুক। রুবেল চাপমুক্ত থাকুক। তাকে চাপমুক্ত রাখতেই আমার এ সিদ্ধান্ত। অপরদিকে সোমবার বিদেশের মাটিতে রুবেল যখন দেশকে কোয়ার্টার ফাইনালে নিতে লড়ছেন, তার কৃতিত্বে ফেইসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন হ্যাপীও।
ম্যাচের মাঝখানে এক স্ট্যাটাসে তিনি লেখেন- “আমি সত্যিই খুব খুশি। উইকেট পেয়েছে। দারুণ দেখিয়েছো বাবু, চালিয়ে যাও।”

আর ম্যাচ জয়ের পর রুবেলের উদ্দেশ্যে ‘চুমু’ ছুড়ে দিয়ে হ্যাপী লেখেন, “আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।”

পরে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আগামী ম্যাচগুলোতেও রুবেল খুব ভালো খেলুক। সব ক্রিকেটপ্রেমীর মতো আমিও রুবেলের সাফল্য চাই। একইসঙ্গে গোটা টিমকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং রুবেলের বিরুদ্ধে মামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com