1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরের সন্তান সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ১৪ বছর আজ

  • Update Time : সোমবার, ২১ মে, ২০১৮
  • ২৫০ Time View

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশে নিযুক্ত সাবেক বৃটিশ হাইকমিশনার জগন্নাথপুরের কৃতিসন্তান আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ১৪ বছর পূর্তি আজ ২১মে। ২০০৪ সালের এই দিনে হযরত শাহজালাল(র.) দরগাহ মসজিদে জুমার নামাজশেষে বেরিয়ে আসার পথে জঙ্গি হামলার শিকার হন বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ কূটনীতিক। হামলায় আনোয়ার চৌধুরী প্রাণে বাঁচলেও প্রাণ হারান এক পুলিশ পরিদর্শকসহ ৩ জন। তারা হলেন-পুলিশ পরিদর্শক কামাল উদ্দিন, কলেজ ছাত্র রুবেল মিয়া ও দিনমজুর হাবিল মিয়া।
আহত হন-আনোয়ার চৌধুরী ও সিলেটের তৎকালীন জেলা প্রশাসক আবুল হোসেনসহ অন্তত ৭০ জন।
এরই মধ্যে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচার শেষ হয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলওয়ার হোসেন রিপনের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে ২০১৭ সালের ১২ এপ্রিল। এ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মুফতি মফিজুর রহমান ও আবু জান্দাল। এ ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলাটি এখনো আদালতে বিচারাধীন। আগামী ৬ মে এ মামলার ধার্য্য তারিখ রয়েছে।
আনোয়ার চৌধুরী বর্তমানে বৃটিশ শাসিত আইমান আইল্যান্ডের গভর্ণর হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের সন্তান। বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনারের দায়িত্ব পালনকালীন সময়ে তিনি জন্মভুমিতেেএসে সময় কাটিয়েগেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com