1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

বাস- মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২

  • Update Time : শনিবার, ৯ জুন, ২০১৮
  • ২৯৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পাঁচজন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সাতকানিয়ার আবদুর রাজ্জাক (৩৫) এবং ২৮ বছর বয়সী অজ্ঞাত এক নারী।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসীমউদ্দিন জানান, সকাল ৭টার দিকে ওই এলাকায় কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক নারীসহ দুজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় পাঁচ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com