1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:

ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

  • Update Time : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ২২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স অনুমানিক ৩০ বছর।
বুধবার সকাল ১০টার দিকে রেলের আপলাইনর ভাটিয়ারী ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনের ধাক্কায় ওই নারীর শরীর টুকরো টুকরো হয়ে যায়। পরে স্থানীয়রা শরীরের বিভিন্ন অংশ একত্রিত করে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
বাংলাদেশ রেলওয়ে পাহাড়তলী স্টেশনের কন্ট্রোলার আশিফ শাহারিয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com