1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

দ.সুনামগঞ্জে পূবালী ব্যাংকের চেক ডিজঅনার মামলায় গ্রেফতার ১

  • Update Time : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ২৭৩ Time View

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় পূবালী ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাইফুর রহমান (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১ লক্ষ ৫৫ হাজার ৮৮৮ টাকার চেক ডিজঅনার মামলায় এ আসামিক গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া সাইফুর রহমান উপজেলার পশ্চিম পাগলা ইনিয়নের ইনাতনগর গ্রামের ফয়জুল হকের ছেলে।
জানা যায়, আসামী সাইফুর রহমান ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ পূবালী ব্যাংকের পাগলা বাজার শাখা থেকে এজেন্ট নাফি বাংলাদেশের মাধ্যমে কনজুমার ক্রেডিট লোনের আওতায় গৃহিত (সি.এল.এস) নং- ৪৭৬৮ থেকে লোন উত্তোলন করে। পরবর্তীতে কিস্তি পরিশোধ না করায় ব্যাংকের পক্ষে কোর্টে মামলা করেন ব্যাংকের পক্ষ থেকে নাফি বাংলাদেশ পাগলা বাজার শাখা কর্তৃপক্ষ। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আত্মগোপন করে সাইফুর। সোমবার দিবাগত রাত গোপন সংবাদে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে গত রাতে তাকে গ্রেফতার করা হয়। চেক ডিজঅনার মামলায় সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলো। মঙ্গলবার তাকে কোর্টে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com