1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

হিন্দু সম্প্রদায়কে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর শারদীয় শুভেচ্ছা

  • Update Time : বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ২৫৮ Time View

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলাতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পরিবার-পরিজন, পাড়াপ্রতিবেশী একত্রিত হন এবং অর্চনার পাশাপাশি সকলে আনন্দ-উৎসবে মিলিত হন। তাই এ উৎসব সর্বজনীন।
শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার শাশ্বত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ‘‘ধর্ম যার যার, উৎসব সবার’’ এ মনোভাব নিয়ে বাংলাদেশে সকল ধর্মাবলম্বীরা তাদের ধর্ম ও উৎসব পালন করেন। যার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য সমুন্নত রেখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার প্রত্যয়ে নিরক্ষরমুক্ত, দারিদ্রমুক্ত ও প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সম্বিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে।
সুন্দর শরতের শুভক্ষণে নির্মলতায়, নির্ভাবনায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সুনামগঞ্জবাসীকে জানাই শারদীয় শুভেচ্ছা। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বন্ধনকে আরো সুসংহত করবে এ প্রত্যাশা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com