1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

এবার কান ধরে উঠসব করাল শ্রমিকরা

  • Update Time : সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ২৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আট দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন চালকদের গাড়ি থেকে নামিয়ে কান ধরে উঠবস করাচ্ছে পরিবহন শ্রমিকরা।

আজ সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী ও শনিরআখড়ায় বিভিন্ন ধরনের ব্যক্তিগত যানবাহনের চালকদের কান ধরে উঠবস করাতে দেখা গেছে।

গতকাল ধর্মঘটের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন সড়কে নৈরাজ্য কায়েম করেছে পরিবহন শ্রমিকরা। পরিত্যক্ত পোড়া মবিল আর আলকাতরার টিন হাতে নিয়ে তারা ত্রাস সৃষ্টি করেছে সড়কে সড়কে। ধর্মঘটের মধ্যে সড়কে গাড়ি বের করলেই চালকদের মুখে মবিল-আলকাতরা মেখে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। দেশের যেকোনো আন্দোলনে এরকম ঘটনা এবারই প্রথম।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন বাতিলে শ্রমিকদের ৮ দফা দাবি মেনে নিতে ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনব্যাপী সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ এর শেষ দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com