1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

যুবলীগ নেতাকে বাড়ী থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

  • Update Time : সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ২৮৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাজীপুরে আব্দুল মোতালেব (৩২) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার বাবাকেও কুপিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল ৮টার দিকে নগরের ছোট দেওড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোতালেব ওই এলাকার ঠিকাদার মোফাজ্জল হোসেনের ছেলে ও গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের একাংশের সভাপতি। আহত মোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোতালেবের স্বজনরা অভিযোগ করেন, সকালে স্থানীয় নাজিম উদ্দিনের ছেলে ও যুবদল কর্মী জহির উদ্দিন মোবাইলে ফোন করে মোতালেবকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে বাসা থেকে কিছুটা দূরে স্থানীয় ফিরোজ ও ফাইজুলের নেতৃত্বে ২০-২৫ জন দুর্বৃত্ত মোতালেবকে ধারলো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় ছেলেকে বাঁচাতে গেলে মোফাজ্জলকেও এলাপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।

মোতালেবের চাচা লোকমান বলেন, মোতালেবের গলা, মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মোফাজ্জলের দুই হাত ও একটি পা ভেঙে ফেলেছে। তার মাথা ও শরীরেও ধারালো অস্ত্রের জখম রয়েছে।

শহীদ তাজউদ্দন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, হাসপাতালে আনার আগেই মোতালেববের মৃত্যু হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য মোফাজ্জলকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

সুত্র- সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com