1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জানালার গ্রিল কেটে ১৬ লাখ টাকার মালামাল লুট

  • Update Time : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৩১২ Time View

 

জগন্নাথপুর২৪ ডেস্ক:: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসনের গ্রামে স্ট্যাম্প ভেন্ডার লুৎফর রহমানের বাড়িতে বড় ধরনের চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোতলা ঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এরপর শোকেস ভেঙে নগদ টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদরের তালসন গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে স্ট্যাম্প ভেন্ডার লুৎফর রহমান স্বপরিবারে ঘুমিযে পড়ে। রাতের কোনো এক সময় চোর বা চোরের দল বাড়ির দোতলার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। চোর শোকেসের ড্রয়ার ভেঙে নগদ সাড়ে ৫লাখ টাকা, ২২ ভরি স্বর্ণালংকার, ১টি ল্যাপটপ, ১টি ডিজিটাল ক্যামেরাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম মুনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com