1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সৌদিতে গাড়ীচাপায় বাংলাদেশী যুবক নিহত

  • Update Time : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ২৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সৌদি আরবে গাড়িচাপায় শাহিন আলম (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় সৌদির জেদ্দা শহরের এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন আলম রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার মিয়াজান পাটোয়ারী বাড়ির মো. শাহজাহান পাটোয়ারীর ছেলে।

আজ মঙ্গলবার স্বজনদের বরাত দিয়ে সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম ইউসুফ জালাল কিছমত জানান, তিন ভাইয়ের মধ্যে শাহিন মেজ। দেড় বছর আগে বাবা শাহজাহান সৌদি আরব নিয়ে যান তাকে। পরে ছেলেকে কর্মস্থলে রেখে গত কয়েক দিন আগে ছুটিতে দেশে ফেরেন বাবা।

শাহিন সৌদিতে একটি কোম্পানিতে কাজ করতেন। কাজ শেষ করে সোমবার সন্ধ্যায় ওভারটাইম কাজ করতে অন্যত্র যাচ্ছিলেন তিনি।

এ সময় সৌদি আরবের জেদ্দা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিন মারা যান। পরে সৌদি পুলিশ শাহিনের মরদেহটি উদ্ধার করে।

এদিকে লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে খবরটি ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় পরিবারের সদস্যরা সরকারি সহযোগিতায় নিহতের লাশটি দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

এ ব্যাপারে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী বলেন, সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হবে। পাশাপাশি মরদেহটি দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com