1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

হবিগঞ্জে সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

  • Update Time : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ২৫৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় আশিক চৌধুরী (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটিয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ওই গ্রামের মিলন চৌধুরীর ছেলে এবং ঢাকা কমার্স কলেজের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিক দুইদিন আগে কলেজ থেকে ছুটি নিয়ে নিয়ে তার বাড়িতে বেড়াতে আসে। রাতে তার গ্রাম কাটিয়ারা থেকে মোটরসাইকেলে করে বামৈ বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পথে একটি দ্রুতগামী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com