1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

হবিগঞ্জ কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ২৯১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:;: হবিগঞ্জের বানিয়াচঙ্গে এক কলেজছাত্রকে কুপিয়ে   হত্যা করা হয়েছে।

সমিতির হিসাবের জের ধরে সায়েম আহমেদ (১৯) নামে ওই কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে একদল দূর্বৃত্বরা।

আজ বৃহস্পতিবার ভোররাতে সিলেট ওসমানি মেডিকেল কলেজে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সায়েম উপজেলার জামালপুর গ্রামের রমিজ মিয়ার ছেলে ও বানিয়াচং জনাব আলী কলেজের ইন্টার ২য় বর্ষের ছাত্র।

জানা যায়, সমিতির হিসাবের জের ধরে প্রায় দুই মাস আগে নিহত সায়েমের সাথে ঝগড়া হয় একই গ্রামের আব্দুল আজিজের পুত্র নজরুল মিয়ার। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ব্যাপারে নিহত সায়েমের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করে নজরুল মিয়া। এ মামলায় সায়েমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তবে সায়েম কলেজছাত্র হওয়ায় পরিক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দেয় আদালত।

বুধবার সন্ধ্যায় সায়েমকে রাস্তা থেকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় নজরুল ইসলাম ও তার লোকজন। পরে সায়েমের পরিবারের লোকজন পুলিশকে রি-কল দেখিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু থানা থেকে বাড়ি ফেরার পথে সায়েমের উপর হামলা চালায় নজরুল ও তার লোকজন। তারা তাকে কুপিয়ে রক্ষাক্ত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে নেয় হয়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর বৃহস্পতিবার ভোররাতে সায়েমের মৃত্যু হয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানানা- ‘এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com