1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

জগন্নাথপুর বালিকা বিদ্যালয়ে বই উৎসব

  • Update Time : বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৪৬৭ Time View

স্টাফ রিপোর্টার – জগন্নাথপুরে নতুন বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ উচ্ছাস দেখা দেয়।

বই বিতরণ উপলক্ষে উপজেলা সদরের ঐতিহ্যবাহী জগন্নাথুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায়ের সভাপত্বিতে শিক্ষক জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকলেছুর রহমান, স্কুল অভিভাবক কমিটির সভাপতি সাংবাদিক মো. সানোয়ার হাসান সুনু, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না প্রমূখ। পরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com