1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

সুনামগঞ্জের প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান সাফি চৌধুরী আর নেই

  • Update Time : বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯
  • ২২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক প্রবীন সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী সাফি আর নেই। (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বুধবার রাত সাড়ে ১০টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

কামরুজ্জামান চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনীরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মঙ্গলবার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে সুনামগঞ্জ থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। ওই দিন ঢাকায় তাকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই প্রবীণ সাংবাদিক মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এক ছেলে যুক্তরাষ্ট্রে, আরেক ছেলে ও একমাত্র মেয়ে যুক্তরাজ্যে সপরিবারে বসবাস করেন।

এদিকে প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান চৌধুরীর মৃত্যুতে সুনামগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com