1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন মঙ্গলবার

  • Update Time : সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৩২২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামীকাল মঙ্গলবার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার।
জানা যায়, আইনজীবী সমিতির মোট ভোটার ৩৮১ জন। ২২ টি পদের মধ্যে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ৯ জন। নির্বাচন হচ্ছে ১৩টি পদের বিপরীতে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. চাঁন মিয়া ও রবিউল লেইস। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. বদর উদ্দিন, মো. সাহারুল ইসলাম ও মো. আব্দুল ওয়াদুদ। সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী করছেন মোহাম্মদ আমিরুল হক, নাসিরুল হক আফিন্দী, আমিরুল হক ও আনিসুজ্জামান। অর্থ সম্পাদক পদে মো. আবুল বাশার ও মো. নজমুল করিম। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুনির আহমদ ও জয়শ্রী দেব।
প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ সভাপতি আসাদ উল্লাহ সরকার ও মো. সামছুল হক। পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ আব্দুছ ছালাম, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ জুয়েল মিয়া ও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. ফরিদ উন নবী, মো. আব্দুল হক, মো. শেরেনুর আলী, মো. আনোয়ার হোসেন ও মো. আজাদুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com