1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

অপহৃত শিশুর লাশ খেলো শিয়াল-কুকুর, গ্রেফতার ২

  • Update Time : রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ১৯৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: মানিকগঞ্জের সাটুরিয়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত সাত বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে শিয়াল-কুকুরে খাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করের‌্যাব-৪। এ ঘটনায় আজ সকালে দুজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় জালসুকা গ্রামের সামছুল ইসলামের একমাত্র সন্তান জোবায়ের ইসলাম নিখোঁজ হয়। পরে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে সামছুল ইসলামের প্রতিবেশী মহিদুল ইসলাম ও উজ্জলকে আটক করে র‌্যাব। তাদের স্বীকারোক্তিতেই সকালে বাড়ির পাশের একটি লেবু বাগান থেকে শ্বাসরোধে হত্যা করা জোবায়েরের মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির শরীরের বিভিন্ন অংশ শিয়াল-কুকুরে খাওয়ার কারণে আলাদা হয়ে গেছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com