1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ওসমানীনগরে ‘জিম্মি’ ১১ শ্রমিক উদ্ধার, গ্রেফতা-২

  • Update Time : মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ২২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের ওসমানীনগর উপজেলার এনাম পীরের মালিকানাধীন মেসার্স হক ব্রিকস ফিল্ড থেকে ‘জিম্মিকৃত’ ১১ শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে শ্রমিকদের উদ্ধার ও দুজনকে আটক করা হয়।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- বাবুল মিয়া (২৮), আক্তার হোসেন (২৭), আবুল কালাম (২৯), আব্দুর রউফ (২৮), আব্দুল হামিদ (৪২), মহররম আলী (১৮), রমজান আলী (৫৬) আব্দুল হান্নান (২৯), দেলোয়ার হোসেন (১২), সেলিম মিয়া (১৩) ও রমজান আলী (৬২)।

আটককৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট থানার শাটিয়াজুড়ীর ইসহাক মিয়ার ছেলে আরজু মিয়া (৩২) ও ওসমানীনগরের পূর্ব রুকনপুরের মৃত জাহিদ উল্লাহর ছেলে জয়নাল মিয়া (৫৫)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, ওই ১১ জন গত ৩ মাস ধরে মেসার্স হক ব্রিকস ফিল্ডে কাজ করছিল। তবে তাদেরকে বেতন পরিশোধ না করে জোরপূর্বভাবে আটকে রাখা ও নির্যাতন করা হয়। তাদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com