1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

যুব সাফের সেমিফাইনালে বাংলাদেশ

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০১৫
  • ৫২৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নেপালের ললিতপুরে ভুটানকে ২-০ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কদিন আগে সিলেটে অনুষ্টিত সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে দোর্দণ্ড প্রতাপে বিজয়ের পতাকা উড়িয়েছে বাংলাদেশের যুবারা। বয়সভিত্তিক ফুটবলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে অনূর্ধ্ব-১৯ দলও।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ভুটান ৩-১ গোলে হারার পর আজ সমীকরণ দাঁড়িয়েছিল, ভুটানকে হারালেই পরের পর্বে চলে যাবে বাংলাদেশ। হলোও তা-ই। দুই মিনিটের দুটো ধাক্কায় ভুটানকে ছিটকে দিয়েছে বাংলাদেশ। ৪২ মিনিটে ভুটানিজ ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন রোহিত সরকার। ৪৪ মিনিট ভুটানের গোলরক্ষককে চকিতে ডজ দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মান্নাফ রাব্বি।

প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৯ পর্যায়ে সাফ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। সেমিতে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত, আফগানিস্তান, নয়তো মালদ্বীপ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com