1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

সৌদিতে ভারী বর্ষণে বন্যা, নিহত ১২

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ২২২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সৌদি আরবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। মূলত সৌদি আরবের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের জর্ডান সংলগ্ন সীমান্তের বিভিন্ন অংশ ভারী বর্ষণে বেশি আক্রান্ত হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা এসপিএ বুধবার (৩০ জানুয়ারি) জানিয়েছে, বন্যায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরেই প্রাণ হারিয়েছেন ১০ জন। এছাড়া মদিনায় একজন ও উত্তরাঞ্চলীয় সীমান্ত অঞ্চলগুলোতে একজন মারা গেছেন।

এদিকে এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, রোববার (২৭ জানুয়ারি) থেকে বুধবার পর্যন্ত বন্যা আক্রান্ত এলাকাগুলো থেকে সব মিলিয়ে ২৭১ জন মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তাবুক থেকে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো সরিয়ে নিয়েছে আরও ১৩৭ জনকে।

স্থানীয় গণমাধ্যম অনুসারে, সৌদি রাজধানী রিয়াদ ও জেদ্দা শহরে হালকা থেকে মাঝারি বর্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে।

এসপিএ জানিয়েছে, দুর্যোগে হওয়া ক্ষতির পরিমাণ মূল্যায়ন করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com