1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

  • Update Time : রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক জুয়েল সরদার (২৫) ও চালকের সহকারী সাব্বির আহমেদ সোহান (২৬) নিহত হয়েছেন। শনিবার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঢাকা বাইপাস সড়কের উলুখোলা নাওটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক জুয়েল গোপালগঞ্জ সদরের বাবুরগাতি এলাকার এস কে সরদারের ছেলে এবং চালকের সহকারী সাব্বির একই নান্টু সরদারের ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা ।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নাওটানা এলাকায় গাজীপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক জুয়েল নিহত হন।

ট্রাকের হেলপার সোহানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়।
সুত্র-আমার সংবাদ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com