1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

  • Update Time : সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৩৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঝালকাঠির নলছিটিতে এক কলেজছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে তার প্রেমিক । আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বারইকরণ কাপুড়িয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বেনজির জাহান মুক্তার (১৯) ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। সে বারইকরণ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে।

স্থানীয়রা জানায়, দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরে আসে মুক্তা। তার মোবাইলফোনে কল করে বাড়ির বাইরে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে কলেজ খেয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত কলেজ ছাত্রীর মোবাইলফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
নিহত বড় বোন রিফাত জাহান জানান, তার বোনের সাথে কলাপাড়া উপজেলার সোহাগ নামে এক যুবকের সাথে প্রেমের সর্ম্পক ছিল। মাঝে মাঝে ওই যুবকের আমাদের পরিবারের সাথে মোবাইলে কথা হত। আজ মুক্তা কলেজ থেকে ফেরার পথে তার মোবাইল নিয়ে যায় সোহাগ। পরে ওই মোবাইল আনতে গিয়েই এই হত্যাকাণ্ড ঘটে।

নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান জানান, নিহতের গলায়, হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্টে পাওয়া গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com