1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

নকল সরবরাহের অভিযোগে এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষক আটক

  • Update Time : বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৬০ Time View

নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান দাখিল পরীক্ষায় নকল সরবরাহের দায়ে নাটোরের গুরুদাসপুরে শিক্ষকসহ ৯ জনকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ ফেব্রুয়ারি) গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

র‌্যাবের তথ্য মতে, চলমান দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরু হওয়ার পর গুরুদাসপুর উপজেলার মশিন্দা শিকারপাড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের বাইরে থেকে নকল সরবরাহ করছিল শিক্ষকসহ বেশ কয়েকজন ছাত্র। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরবর্তীতে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন, শাকিম হোসেন (৩৪), শওকত আলী (৪০), আলমগীর হোসেন (৩০), আমজাদ মিয়া (৪৮), আয়নাল হক (৫০), তরিকুল ইসলাম (২০), ফরহাদ আলী (২০), হারেজ আলী (২০) এবং আরিফ হোসেন (২০)।

উল্লেখ্য, চলমান এসএসসি ও সমমান পরীক্ষাকে প্রশ্নপত্র ফাঁস ও নকল মুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। প্রশ্নপত্র ফাঁস ও নকল রোধে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন জায়গা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের দেড় শতাধিক সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরকারের বিশেষ নজরদারির কারণে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com