1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

এনজিও সংস্থা আইডিয়ার ব্যতিক্রমী আনন্দ আয়োজন

  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫
  • ৯৩৬ Time View

স্টাফ রিপোর্টার:: কর্মজীবনের ব্যবস্তার মাঝে সবাইকে নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠতে এনজিও সংস্থা আইডিয়া শুক্রবার জগন্নাথপুর উপজেলা নিভৃত পল্লী রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে বনভোজনে অংশ নেন। শেরপুর হয়ে লঞ্চযোগে কুশিয়ারা নদীর তীরে রৌয়াইল গ্রামে এসে তারা গ্রামীন পরিবেশে আনন্দ উৎসব মেতে উঠেন। কেউ মনের আনন্দে গাইছেন । কেউবা আবার নদীর জলে সাঁতার কাটা, বরশী দিয়ে মাছ ধরা, ক্রিকেট খেলা ও মহিলারা চেয়ার বসা বিভিন্ন খেলায় ব্যস্ত হয়ে উঠেন। গ্রামের নিভৃত পল্লীতে এমন আয়োজন দেখে গ্রামবাসীও আনন্দিত। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রৌয়াইল গ্রামের কৃতি সন্তান মুক্তাদীর আহম মুক্তা তাদেরকে স্বাগত জানিয়ে তাদের সাথে অংশ নেন বনভোজনে। এসময় তিনি গ্রামীন পরিবেশে বনভোজনে আসায় এনজিও সংস্থা আইডিয়ার উদ্যোগের প্রশংসা করে বলেন, আইডিয়া গ্রামীন কৃষ্টি সংস্কৃতি ও মানুষের জীবনমানের উন্নয়নে যে কাজ করছে তা প্রশংসনীয়। তাদের এধরনের কার্যক্রম আরো গতিশীল থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। বনভোজনের আনন্দ আয়োজনে অংশ নেন আইডিয়া সংস্থার সভাপতি ডঃ আব্দুল ফতেহ ফাত্তাহ,প্রধান নির্বাহী নজমুল হক, এনজিও ব্যক্তিত্ব পারভেজ আলম,আব্দুর রহিম,আবুল কাশেম,রজব আলী নজীব,চিত্ত রঞ্জন রাজবংশীসহ আইডিয়ার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারী দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দসহ ১৫০ জন। দিনব্যাপী খেলাধূলা গান বাজনা ও আনন্দ আয়োজনে মেতে উঠেন আইডিয়ার অংশগ্রহনকারীরা। এযেন এক ভিন্ন আমেজের আনন্দ আয়োজন। বেলা শেষে আনন্দ আয়োজন শেষ করে আবারও গন্তব্যে ফেরায় পথে…..

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com