1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ছাতকে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৩৭ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়ায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানি করার প্রতিবাদে ও উত্যক্তকারী বখাটে আব্দুর রউফের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া ডিগ্রি কলেজের সামনে জাউয়া ডিগ্রি কলেজ, জালালাবাদ উচ্চ বিদ্যালয়, গনিপুর উচ্চ বিদ্যালয়, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ, আল মনির জামেয়া ইসলামিয়া মাদ্রসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে আওয়ামীলীগ নেতা আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সৈয়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রভাষক নাজমুল হক, যুক্তরাজ্য প্রবাসী রহিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা শাহিন মিয়া তালুকদার, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, আঙ্গুর মিয়া মেম্বার, অভিভাবক শশাংক দত্ত, রনজিত দত্ত, রাধিকা দত্ত, শাহজাহান হাবিব, শামীম আহমদ প্রমুখ।
সভায় বক্তরা বলেন, বখাটে আব্দুর রউফ এর আগেও স্কুল-কলেজের ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বখাটে আব্দুর রউফকে অবিলম্বে গেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।
প্রতিবাদ সভা চলাকালে ছাতক থানার ওসি আতিকুর রহমান ও জাউয়া পুলিশ দতন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব উপস্থিত হয়ে বখাটে আব্দুর রউফকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আন্দোলনকারীদের আশ্বস্থ করেন।
উল্লেখ্য, উত্যক্তের শিকার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জাউয়া ডিগ্রি কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থী। গত বুধবার বিকেলে জাউয়াবাজার মসজিদের সামনে অটো রিক্সা থেকে নামার পর উদ্দেশ্যমূলকভাবে তাকে ধাক্কা দেয় বখাটে আব্দুর রউফ। এসময় ভিকটিম প্রতিবাদ করলে বখাটে আব্দুর রউফ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com