1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরের শাহারপাড়া যুবসংঘের প্রায় ৩ লক্ষ টাকার অনুদান প্রদান

  • Update Time : শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৬৬ Time View

সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলায় শাহারপাড়া যুবসংঘের সহযোগিতায় প্রায় ৩ লক্ষ টাকার অনুদান প্রদান দুটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

যুক্তরাজ্যস্থ শাহারপাড়া যুবসংঘের উদ্দোগে জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শাহারপাড়া গ্রামে একটি মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে মরহুম রুহুল আমিন কামালী সুনা মিয়ার গৃহনির্মাণে সহযোগিতায় ২ লক্ষ ৫৫ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও শাহারপাড়া শাহকামাল ইসলামিয়া মাদ্রাসায় ৫০ হাজার টাকা মাদ্রাসার কোষাধ্যক্ষ ছাবিদুর রহমান কামালীর নিকট হস্তান্তর করা হয়।

সোমবার শাহারপাড়া গ্রামে এদুটি মহতিকাজের হস্তান্তর পর্বে অংশ গ্রহণ করেন যুক্তরাজ্যস্থ শাহারপাড়া যুবসংঘের হাবিবুর রহমান কামালী , শাহারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুকিত মিয়া কামালী, সামির হোসেন কামালী, শাহারপাড়া যুবসংঘের যুগ্নসাধারণ সম্পাদক শাহ আলম কামালী, রায়হান কামালী, ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সদস্য জনপ্রতিনিধি মো. সামসুদ্দিন কামালী, ইউপি সদস্য মো. মুতাইন কামালী, বদরুল কামালী সহ আরো অনেক যুবক ও প্রবীন ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শাহারপাড়া যুবসংঘ ১৯৮৭ সালে যাত্রা শুরু করে গ্রামিণ জনপদে শিক্ষার উন্নয়নে ও মানবিক সহযোগিতায় এ মহতি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আজো কাজ করে যাচ্ছে। শাহারপাড়া শাহকামাল উচ্চ বিদ্যালয়ের স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে ভবনসহ সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে । স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকার নতুনভবন নির্মাণের প্রয়োজনীয়তায় স্কুলের উর্ধ্বমুখী একাংশের কাজ ২০১৭-২০১৮ অর্থবছরে শাহারপাড়া যুবসংঘ সার্বিক সহযোগিতায় প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ কাজ সমাপ্ত করে ছাত্র ছাত্রীদের ব্যবহারের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।

এরকম ভাবে গ্রামীন জনপদে শিক্ষার উন্নয়নে ও মানবিক সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন- শাহারপাড়া যুবসংঘের বর্তমান সভাপতি আব্দুর রহমান, শেখ এস এম এ খালিক, সহসভাপতি আখতার কামালী, কোষাধ্যক্ষ আবুল বসর কামালী, আব্দুস ছোবহান কামালী, যুবসংঘের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, রেদওয়ান খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কামালী সেজু , লুৎফুর রহমান কামালী, সিতু মিয়া কামালী, আব্দুস সালাম কামালী প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com