1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জামালগঞ্জে দুই বিদ্যালয়ের দরজা বন্ধ পেলেন ইউএনও

  • Update Time : রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩০৪ Time View

স্টাফ রিপোর্টার::
গত বুধবার ও শনিবার দুপুরে হালির হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করতে বের হয়েছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান।
হাওরের বাঁধ দেখতে পথে বুধবার বিকাল সাড়ে ৩ টায় জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের হরিপুর বিদ্যালয়ের পাঠদান দেখতে বিদ্যালয়ে যান। এসময় তিনি বিদ্যালয়ের দরজা তালাবদ্ধ দেখতে পান। একইভাবে গতকাল শনিবার বিকাল সাড়ে ৩ টায় একই ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান দেখতে গেলে
দেখতে পান বিদ্যালয়ের দরজা বন্ধ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের আশপাশের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে বিদ্যালয় ও শিক্ষকদের বিষয়ে জানতে চান। দুইটি গ্রামের লোকজন উপজেলা নির্বাহী অফিসারকে জানান, বিদ্যালয় দুইটির শিক্ষকগণ প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এতে বিদ্যালয়ের লেখপড়ার ব্যাহত হচ্ছে ও শিক্ষার মান দিন দিন নি¤œগামী হচ্ছে।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান ওই দুইটি বিদ্যালয় বন্ধ থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে পত্র লেখেন এবং পত্রের অনুলিপি জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দেন।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান বলেন,‘ বুধবার ও শনিবার হাওরের ফসলরক্ষা বাঁধ দেখতে গিয়েছিলাম। পথে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে দেখি বিদ্যালয়ের দরজা তালাবদ্ধ। এসমং গ্রামের ছাত্র অভিভাবকরা জানিয়েছেন এই দুইটি বিদ্যালয়ের শিক্ষকরা প্রায়ই অনুপস্থিত থাকেন। যার কারণে বিদ্যালয় বন্ধ থাকে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে চিঠি দিয়েছি। চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com