1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

দোয়ারাবাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৩৫৫ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার টেংরাবাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, শুক্রবার রাতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. আব্দুর রহিমের সমর্থকরা লাঞ্ছিত করে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবুর কাপপিরিছ’এর ৩ সমর্থককে। শনিবার দুপুরে স্থানীয় গণ্যমান্যরা মিমাংসার উদ্যোগ নেন। মিমাংসা বৈঠকেই কথা কাটাকাটির এক পর্যায়ে নৌকা প্রতীকের সমর্থক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ ও কাপপিরিছ এর সমর্থক আব্দুল মতিনের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতদের মধ্যে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন (৪৫), তাজুল ইসলাম (৩৮) ও তৌহিদুল (৩৭) কে প্রথমে দোয়ারাবাজার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদের বাবা মিজানুর রহমানকে (৭০) প্রথমে দোয়ারাবাজারে পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন বললেন, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেন নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com