1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সুনামগঞ্জ থেকে নেত্রকোনা আসতে ফ্লাইওভার নির্মাণ করার পরিকল্পনা করছে সরকার -পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৩৩৩ Time View

স্টাফ রিপোর্টার ::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সুনামগঞ্জ থেকে নেত্রকোনা আসতে ফ্লাইওভার নির্মাণ করার পরিকল্পনা করছে সরকার। বর্তমান সরকারের সময়েই তা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা হাওরের মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করে হাওর অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে নানামুখী কাজ করছেন।
শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জে ‘উকিল মুন্সি স্মরণে বাউল উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ধান উৎপাদনের ভান্ডার। এগুলো বোরো ধানের ভান্ডার। চাইলেই আমরা এখানে একটি এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই) স্থাপন করে ফেলবো। ভালো জিনিস করতে কোনও আপত্তি নেই। যত বেশি হবে ততোই ভালো। দেশ ও মানুষ উপকৃত হবে’
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আরো বলেন, ‘আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দল এবং আমরা গোটা বাঙালি জাতিকে নিয়েই আমাদের সাংস্কৃতিক পরিবার। বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সবাইকে নিয়েই আমাদের সাংস্কৃতিক পরিবার। সারাদেশে যেখানে যেটা করা প্রয়োজন সেখানে সেটা করা হবে। এটাই আমাদের নীতি।’
প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন। প্রধান আলোচক ছিলেন, স্বাধীনতা পদক প্রাপ্ত প্রখ্যাত লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার।
পরে সেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com