1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বিশ্বম্ভরপুরকে হাওরাঞ্চল উপজেলা ঘোষণার দাবিতে মাবববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ২৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাকে হাওরাঞ্চলের উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাওরপাড়ের কৃষকগণসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র বর্মণ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, শিক্ষক নাজমা বেগম, রণজিৎ তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘উপজেলার সিংহভাগ এলাকায়ই হাওর অধ্যুষিত। কিন্তু বিশ্বম্ভরপুর উপজেলাকে বাদ দিয়ে অপেক্ষাকৃত উজান এলাকাকে হাওরাঞ্চল ঘোষণা করা হয়েছে।’

অবিলম্বে এই উপজেলাকে হাওরাঞ্চলের উপজেলা ঘোষণার দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com