1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বেরাতে এসে নদীতে ডুবে প্রাণ গেলো এসএসসি শিক্ষার্থীর

  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৩৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বন্ধুদের সাথে ঘুরতে এসে মনু নদীতে ডুবে প্রাণ গেলো আব্দুছ ছালাম (১৭) নামে এক শিক্ষার্থীর।
শুক্রবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুরের কটারকোন ব্রিজ সংলগ্ন মনু নদীতে এ দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী নরসিংদী জেলার শিবপুর থানার আছকির তলা গ্রামের রফিকুল ইসলামের পুত্র ও এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী।

স্থানীয় ও ওই শিক্ষার্থীর সাথে ঘুরতে আসা সহপাঠি এবং তার প্রাইভেট কোচিংয়ের শিক্ষক সুলেমান ভুইঁয়া জানান, আব্দুছ ছালাম চলতি বছরে শিবপুর উপজেলার চৈতন্যাপুর উচ্চ বিদ্যালয় থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাধবকুন্ড জলপ্রপাতসহ মৌলভীবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য একটি প্রাইভেট গাড়িযোগে ছালাম, তার বন্ধু নওশাদ, কাওসার এবং তাদের প্রাইভেট কোচিং শিক্ষকসহ ১৪ জন সহপাঠি রওয়ানা দেয়। শুক্রবার সকালে মাধবকুন্ড জলপ্রপাত দেখে শমসেরনগরের মাধবপুর লেকের উদ্দেশে যাওয়ার পথে কুলাউড়া-শমসেরনগর রোডের কটারকোনাস্থ মনু ব্রিজের পৌছালে তারা নদীতে গোসল করার জন্য গাড়ি থেকে নেমে যায়। পরে সব বন্ধু ও তাদের সাথে থাকা প্রাইভেট কোচিংয়ের শিক্ষক সুলেমান ভুইঁয়া মিলে মনু নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে সবার অলক্ষ্যে ছালাম পানিতে ডুব দেয়। পরে তাকে দেখতে না পেয়ে সহপাঠিরা খুঁজাখোজি ও চিৎকার করতে থাকেন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে খুঁজতে থাকেন এবং না পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ছালামকে নদী থেকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসাপতালে নিয়ে আসার পর জরুরী বিভাগের চিকিৎসক আবু বকর নাসের মো. রাশু তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং তাঁর পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। লাশ ময়নাতদন্ত করা হবে কি না সে বিষয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com