1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৩৯৫ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব সদরঘর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিজানুর রহমান নামের (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পূর্ব সদরঘর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ নিহতের ঘটনা ঘটে। মিজান সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মৃত রহিম মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে মিজানুর রহমান মিজান বাল্কহেড এর নৌকা ছাড়ার জন্য পূর্ব সদরগড় এলাকায় গেলে কয়েকজন মিজানুর রহমানকে পিছন থেকে ছুরিকাঘাত ও রাম দা দিয়ে কোপ দেয়। এসময় তার হাতে ও পিঠে এবং মুখে আঘাত করা হয় এ সময় সে মাটিতে লুটিয়ে পরে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আমি নিজে সরাসরি অভিযান পরিচালনা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com