1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:

পুলিশ কে মেরে নারী নির্যাতন মামলার আসামী ছিনতাই

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ১৪৮১ Time View

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের ওপর হামলা করে নারী নির্যাতন মামলায় গ্রেফতার দিলাল হোসেন (২৫) নামে এক যুবককে ছিনিয়ে নিয়েছে স্বজনরা।এ ঘটনায় দিরাই থানার উপপরিদর্শক (এসআই) সেলিমসহ তিন পুলিশ সদস্যও আহত হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ঘচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় পুলিশ এক নারীসহ ৫ জনকে আটক করে।আহত পুলিশ সদস্য ও আটকদের নাম-পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গভীর রাতে গচিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আইন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার আসামি তার ছেলে দিলালকে গ্রেফতার করেন তারা। দিলালকে থানায় নিয়ে আসার পথে আইন উদ্দিনসহ তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে দিলালকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়।তিনি জানান, ছিনিয়ে নেয়া আসামি কে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com