1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

অনশন করছে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা

  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৬০২ Time View

বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটির দাবিতে আজ সোমবার সকাল সাড়ে ১১ থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পূর্বঘোষিত প্রতীকী অনশনে বসেছে জাতীয়তাবাদী ছাত্রদলের একাংশ।

এসময় অনশনে অংশ নেয়া ছাত্রদল নেতাকর্মী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি তুলে ধরেন।

এ বিষয়ে জানতে চাইলে সদ্য বিলুপ্ত ঘোষণা করা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, ‘আমরা দীর্ঘ ১৩-১৪ বছর ছাত্র-রাজনীতি করছি। আমাদের জীবনটা এই সংগঠনের জন্য উৎসর্গ করে দিয়েছি। দীর্ঘ সময় ধারাবাহিক কমিটি না দেয়ায় একটা বড় গ্যাপ তৈরী হয়েছে। সেই গ্যাপটা হঠাৎ পূরণ করতে যেয়ে যদি ধারাবাহিক কমিটি ঘোষণা করা না হয় তবে ছাত্রদল দূর্বল হয়ে পড়বে।’

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে আমরা বিরোধী দলে। তাই আন্দোলন সংগ্রামের কথা মাথায় রেখে এবং ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ছাত্রদলের ধারাবাহিক কমিটি চাই।’

সদ্য বিলুপ্ত ঘোষণা করা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত বলেন, ‘আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আজ আমাদের যেখানে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে থাকার কথা, সেখানে আমরা আমাদের দলীয় অধিকার আদায়ের জন্য পার্টি অফিসের সামনে অনশন করছি। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক।’

তিনি বলেন, ‘ছাত্রদলকে দূর্বল করতে এবং সরকার বিরোধী আন্দোলনকে বাধাগ্রস্থ করতে একটি কুচক্রী মহল ছাত্রদলের কমিটি নিয়ে তামাশা করছে। ছাত্রদলকে নিয়ে যে অবৈধ প্রেস রিলিজ দেয়া হয়েছে তা আমরা মানিনা। অবিলম্বে আমরা এই অবৈধ প্রেস রিলিজ প্রত্যাহার ও ধারাবাহিক কমিটির দাবি জানাচ্ছি।’

এর আগে ২০০০ সালের পর যারা এসএসসি পাস করেছে তাদের নিয়ে ছাত্রদলের কমিটি করা হবে জানায় বিএনপি। তারই ধারাবাহিকতায় চলে আসছে এ আন্দোলন। গত ১১ জুন ছাত্রদলের একটি অংশ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। ‍

সুত্র-ইনকিলাব

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com