1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ভারতে চলন্ত গাড়িতে জীবন্ত পুড়ে প্রাণ গেল ৬ বন্ধুর হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্রে করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জগন্নাথপুরে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব,১১ বছর ধরে উপেক্ষিত রাধারমণ স্মৃতি কমপ্লেক্স জগন্নাথপুরে বিএনপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’পালিত প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, অগ্রাধিকার পাবে মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হলে মুমিনের করণীয় ওমরাহ পালনে যাওয়ার আগে তুরস্কের বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু জগন্নাথপুরে জামায়াত নেতার মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক প্রকাশ জাতীয় সমবায় দিবসে জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। তিনি একজন সন্ত্রাসী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট নবায়নের আবেদন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না।’

তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। শুধু অর্থের জন্য কোনো লবিস্ট তার হয়ে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

এদিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীরা এ-সংক্রান্ত চিঠি পাঠান। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন।
সূত্র যুগান্তর

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com