1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
স্বরাষ্ট্রমন্ত্রী/আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারীর গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জগন্নাথপুরে স্কুলে স্কুলে উৎসব. নতুন দিনে নতুন বই শিক্ষার্থীদের হাতে হাতে

  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৭৩২ Time View

নতুন বছরের প্রথম সকালেই-শিশু-কিশোর স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসব। তাদের সঙ্গে আনন্দে ছিলেন অভিভাবকরাও। আগেভাগে নতুন দিনে নতুন বই নিতে শীতের সকালেই ছুঁটল স্কুুলে স্কুলে। নতুন বইয়ের ঘ্রানে আনন্দ আর হাসিখুশিতে ফিরেছে বাড়িতে।
আজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুরে এমন চিত্র দেখা গেছে ।
সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর নার্সারি স্কুলে ছোট্র ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণ শুরু হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। এরপর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জগন্নাথপুরের প্রতিটি বিদ্যালয়ে বিদ্যালয়ে নতুন বই বিতরণ শুরু হয়।

জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর নবাগত ছাত্রী সানজিদা হক নিশাত জানায়, নতুন দিনে নতুন বই পেয়ে খুবই খুশি লাগছে।

জগন্নাথপুর নার্সারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়শা মাহফুজুল জানান, ছোট্র ছোট বাচ্ছারা নতুন বই পেয়ে খুবই হাসিখুশি ছিল। তাদের সঙ্গে অভিভাবকরা আনন্দে ছিলেন। আনন্দ উৎসবে তারা নতুন বই নিতে বাড়ি বাড়ি ফিরে গেছে।

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, এবার জগন্নাথপুরে সরকারি,বেসরকারি, কিন্ডারগার্টেন্টসহ মোট ১৮৫টি স্কুলে ১ লাখ ৮৪ হাজার ৩৫০ সেট বই বিতরণ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরের ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ে ২৫ হাজার ১৭২, ইবতেদায়িতে ৫৮ হাজার ৮৩০ এবং দাখিল মাদ্রাসায় ১ লাখ ৩ হাজার ৫২০ সেট বই বিতরণ করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ন পরিবেশে বই বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com