1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয় জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির  জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: প্রধান আসামী জাকিরের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ 

র‍্যাগিংয়ের অভিযোগে শাবির ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

গতকাল শুক্রবার সন্ধ্যায় শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‌্যাগিংয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তদন্ত কমিটির সুপারিশে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোস্তাকিম সাকিব নামের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির কাছে তার বিভাগের তিন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম বিষয়টি তদন্ত করেন।

মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তদন্ত করে ঘটনার সত্যতা পায়। পরে এ তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দেই।

সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন, ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী সোহেল রানা ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফি আনোয়ার সাদি ও নূর-ই-আলম সিদ্দিকি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com