1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

ফাগুন এলেই ||আব্দুল মতিন

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৮০ Time View

ফাগুন এলেই ||আব্দুল মতিন

ফাগুন এলেই ভালবাসা ফুটে। শিমুল ফুলের আগুনে সিক্ত হয় কোকিল,শারস,কাক।বনেবনে,মনে জাগে শিহরণ।

হিংসায় ভস্ম,নিঃস্ব মানুষ বৃক্ষের কাছে,ফুলের কাছে,পাখির কাছে ভালবাসা খুঁজে। নিখাঁদ ভালবাসা।

জনমের প্রেম জাগে অন্ধকার ঘরে।আদরে আদরে ভরে যায় হাট-বাজার,নগর,বন্দর,পার্ক।

কলঙ্কিনীর মনে জাগে পরিযায়ী পালক। যাবে অজানা সুখের সন্ধানে। আগুন লাগা সংসার ফেলে এই ফাগুনে।

ফাগুন এলেই মানুষ ভালবাসা খুঁজে।ভালবাসা বুঝে।
যুদ্ধের কামানে ফুঁটে শতরঙা গোলাপ। জাগে কামনার জোয়ার।

নদীর কাছে গিয়ে বলে,আমি একা,বড় একা। তোমার ঢেউয়ের স্পর্শে একটু ভালবাসা দাও।

ফুলের কাছে গিয়ে বলে, একটু সৌন্দর্য দাও। মানুষ হয়ে হারিয়েছি জীবনের সৌন্দর্য মানুষের পিছে।

বৃক্ষ,ফুল,পাখি ভুলে যায় আমাজন পুড়িয়েছিল মানুষ।মানুষকে ভিক্ষা দেয় ফাগুনের ভালবাসা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com