1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৮৪৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দোয়ারাবাজারে জমিজমা নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বাজিতপুুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক বাজিতপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। এ ঘটনায় গয়াছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বাজিতপুর গ্রামের রুহুল আমিনের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে গয়েছ আলীর জমিজমা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গয়েছ আলী উত্তেজিত হয়ে জাহাঙ্গীরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত জাহাঙ্গীরকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গয়াছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ আবুল হাসেম জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় গয়াছ আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com