মো. মোশারফ হোসাইন, :
প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় দরিদ্র কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিতে মাঠে নেমেছে ছাত্রলীগ। এর ধারাবাহিকতায় শেরপুরের নকলায় তরুণ ছাত্রলীগ কর্মী আবু হামযা কনকের নেতৃত্বে একদল ছাত্র গত ৫ দিনে অসহায় দরিদ্র ৬ কৃষকের অন্তত সাড়ে ৩ একর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে।
তারা প্রথম দিন মঙ্গলবার পৌরসভার ধুকুড়িয়া এলাকার মোহাম্মদ আলী নামে ঠেলা চালক এক বর্গাচাষীর ৫৫ শতক, বুধবার নংগনপদ্দী উইনিয়নের বিহারিরপাড় গ্রামের অসহায় হতদরিদ্র প্রান্তিক চাষী মোস্তফা হোসেনের ৪০ শতক ও অসহায় হতদরিদ্র বর্গা চাষী ফযল মিয়ার ৩৫ শতক, বৃহস্পতিবার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার এলাকার শারীরিক প্রতিবন্ধী অসহায় হতদরিদ্র বর্গ চাষী দুলাল মিয়ার ৯৫ শতক, শুক্রবার গনপদ্দীর বিহারিপাড়ের পালপড়া এলাকার অসহায় হতদরিদ্র প্রান্তিক কৃষক জলেস্বর পালের ৫০শতক, রবিবার বানেশ্বরদী ইউনিয়নের পোলদেশী গ্রামের অসহায় প্রান্তিক কৃষক চাঁনু মিয়ার ৭০ শতক জমির ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দেন তরুণ ছাত্রলীগ কর্মী আবু হামযা কনক ও তাঁর অনুসারী বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা।
দরিদ্র অসহায় ও বর্গা চাষীদের ধান কাটা, আটি বাধা ও বাড়িতে পৌঁছে দিতে কনকের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী যারা শারীরিক শ্রম দিয়ে অসহায় কৃষকদের সহায়তা করছেন তাদের মধ্যে আল আমীন আহমেদ, সাকিব মিয়া, মেহেদী হাসান, পাভেল, মোশারফ হোসেন, ইউসুফ নবী স্বর্ন, নাঈম ইসলাম, ইয়ামিন, রানা আহমেদ, মারুফ হাসান, জিসান, অর্ণব, তাঈফ হাসান, শাহীন আলম, হৃদয় হাসান, আল আমীন, শাওন, নাজমুল ইসলাম নাঈম, রাজু আহমেদের নাম উল্লেখ করার মতো।
ছাত্রলীগ কর্মী আবু হামযা কনক জানান, কৃষক বান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সারাদেশ ব্যাপী ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকদের বোরো ধান কাটা ও বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। শেরপুর জেলা ছাত্রলীগের পরামর্শে আমরা সরকারের এমন উন্নয়ন মূলক নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অপোকৃত দরিদ্র কৃষকদের ধান কেটে দিতে মাঠে নেমেছি। তিনি বলেন- দরিদ্র অসহায় কৃষক মোহাম্মদ আলী, মোস্তফা মিয়া, ফযল মিয়া, দুলাল মিয়া, জলেস্বর পাল, চাঁনু মিয়ার মতো নকলায় অনেক অসহায় কৃষক আছেন যারা তাদের ধান কাটতে পারছেন না। আমরা এমন অসহায় দরিদ্র কৃষকের দান কাটার মাধ্যমে এ মিশন শুরু করেছি। এদের মতো অন্য কোন এলাকার দরিদ্র কৃষক যদি শ্রমিক সংকট ও দারিদ্রতার কারনে তাদের জমির ধান কাটতে সমস্যায় পড়েন, তাহলে আমরা ওই সকল কৃষকের জমির ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দিতে সদা প্রস্তুত আছি। তাদের এ ধানকাটা কর্মসুচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এবছর একদিকে করোনা ভাইরাস এবং অন্যদিকে আগাম কালবৈশাখী ঝড়ের কবলে পড়ার আশংকায় খুব চিন্তাগ্রস্থ থাকা এসব কৃষকরা ছাত্রলীগ নেতাকর্মীদের সহায়তায় ক্ষেতের ধান ঘরে তুলতে পেরে বেজায় খুশি হয়েছেন। দূর্যোগকালীন সময়ে এমন সহায়তার হাত বাড়ানোর জন্য ছাত্রলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও দোয়া জানান অসহায় সুবিধাভোগী কৃষকরা। “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানকে মনে প্রাণে ধারন করে নকলা উপজেলার বিভিন্ন এলাকার ছাত্ররা চলতি মৌসুম ব্যাপী ধান কাটা কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান ছাত্র সংগঠক আবু হামযা কনক।
নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ রোধে দেশের বিভিন্ন জেলা-উপজেলার ন্যায় শেরপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সরকারের নির্দেশ মতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়েছেন হাজারো কৃষক, দিনমজুর ও অসংখ্য শ্রমজীবী মানুষ। এদিকে কৃষকের রোপনকৃত বোরো ধান এরইমধ্যে পাকতে শুরু করছে। অপরদিকে দেশের অনেক জেলা উপজেলায় কালবৈশাখীর ছোবলে তির সমূখীন হয়ে পড়েছেন কৃষক। উৎপাদিত সোনালী ফসল ঘরে তুলতে চিন্তায় আছেন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এ কৃষক সমাজ। বিশেষ করে ছোট-মাঝারী শ্রেণীর কৃষক ও বর্গা চাষীদের চিন্তার কোন অন্ত নেই। এমতাবস্থায় ছাত্রলীগের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে নকলার তরুণ ছাত্রলীগ কর্মী আবু হামযা কনক ও তাঁর অনুসারী ছাত্রদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসসহ কৃষি ও কৃষক বান্ধব অনেকে।
Leave a Reply