1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

নকলায় অটিজম বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা পেলো প্রধান মন্ত্রীর উপহার

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ৪৫১ Time View

মো. মোশারফ হোসাইন, শেরপুর থেকে:

শেরপুরের নকলায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ শিশুদের মাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ মে রোববার দুপুরে নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়টির দাতা প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. আক্রাম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আলমগীর হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, সহকারী শিক্ষক সোহেল রানাসহ দীপু সূত্রধর, জসীম উদ্দিন ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ শিশুদের বুঝিয়ে শুনিয়ে নিয়ন্ত্রণ করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ ভুমিকা পালন করেন বিডি ক্লিন নকলার সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন, সহসমন্বয়ক আসাদুজ্জামান সৌরভ, সদস্য মো. মোশারফ হোসাইন ও প্রত্যয় চন্দ্র শীলসহ প্রতিটি শিশুর অভিভাবক ও এলাকার অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com