1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

নবীগঞ্জে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
  • ৫০২ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: “সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” এবং এ দুই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কমসূচির সহযোগীতায় গতকাল বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের সামন থেকে বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনস্বাস্থ্য অফিসের সামনে গিয়ে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। শিক্ষক আলী আমজদ মিলনের সঞ্চালনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন নবীগঞ্জ ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রধান সিনিয়র ম্যানাজার মো: মেজবাহুল হক। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক খাঁন, সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী ফজলুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান চৌধুরী, উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমীর প্রধান শিক্ষক কাঞ্চন বণিক, সাংবাদিক মতিউর রহমান মুন্না। এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, বিভিন্ন সংগঠন, ও এনজিও প্রতিনিধিবৃন্দ এতে অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com