1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

মাধ্যমিক পর্যায়ের অর্ধ-বার্ষিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে

  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৫৩৮ Time View

 

জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডেস্ক –

মাধ্যমিক পর্যায়ের অর্ধ-বার্ষিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা। এ ছাড়াও ৩০ মে সাধারণ ছুটি শেষ হলেও ১৫ জুন পর্যন্ত দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে, অর্ধ-বার্ষিক পরীক্ষাসহ স্কুলের অন্যান্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে।’ শিগগির এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। ডিএসএইচই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, অর্ধবার্ষিক এবং এসএসসির প্রাক-নির্বাচনী পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে ২৪ জুন শেষ হওয়ার কথা। সারাদেশে বিদ্যালয়গুলোতে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৯০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। করোনাভাইরাসের কারণে প্রায় চার কোটি শিক্ষার্থীর শিক্ষামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংকটের জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষাও বাতিল করা হয়েছে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পিছিয়ে ৩১ মে পর্যন্ত নেওয়া হয়েছে এবং এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পেছানো হয়েছে। ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর, সরকার মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ২৯ মার্চ থেকে, প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৭ এপ্রিল থেকে, কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ১৯ এপ্রিল থেকে সংসদীয় টিভির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করে যেন শিক্ষার্থীরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারে।-দ্য ডেইলি স্টার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com