স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। ১৫ নভেম্বর জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ
বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ও জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সমাজসেবক সানোয়ার হাসান সুনু এর ব্যক্তিগত উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
রোপণকৃত চারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নারিকেল,সুপারি, আম,জাম, কাঁঠাল,মেহগনি ও কৃষ্ণচূড়া। এছাড়াও আরও বেশ কিছু ফলদ ও শোভাবর্ধনকারী প্রজাতির চারা লাগানো হয়েছে।
চারা রোপণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান, সহকারী শিক্ষক জয়ন্ত কুমার সরকার ও সাদ্দাম হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আমিনুল হক সিপন, পৌর বিএনপি নেতা মঈন উদ্দিন, শেখ রুপন আলী,বকুল দাস ও মতছির আলী।
সাংবাদিক সানোয়ার হাসান সুনু জানান, প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণে ফুল ও ফলের গাছ লাগিয়ে দিলে এ থেকে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পাঠদান ও পুষ্টি গ্রহন করতে পারবে। তাছাড়া বিদ্যাপীঠ গুলোতে ফুলের বাগান গড়ে তুললে শিক্ষার্থীদের মানসিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্রতিটি বিদ্যালয়ে বিদ্যালয় কতৃপক্ষ কে স্ব উদ্যাগে ফুল ও ফলের বাগান তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগেও সানোয়ার হাসান সুনু এর উদ্যোগে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছিল।