1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সুনামগঞ্জে মৎস্যজীবী সমবায় সমিতির জেলেদের উপর মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ৫৭৭ Time View

সুনামগঞ্জ সংবাদদাতাঃঃ সুনামগঞ্জ সদর উপজেলার নুতন হাসননগর এলাকার জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার এলাকাবাসী মানববন্ধন করেছেন। মঙ্গলবার বিকাল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানবন্ধন নতুন হাসননগর ও আপ্তাবনগর এলাকার মানুষজন অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোজাউরা-নতুন হাসননগর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য আলী হায়দার, আয়দর আলী, আবদুল আলী ও বাদল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নতুন হাসননগর এলাকার গোজাউরা জলমহালে গত ১৯ অক্টোবর রাতে কে বা কারা বিষ ঢেলে দেয়। এতে ওই জলমহালের কিছু মাছ পানিতে ভেসে ওঠে ও মারা যায়। এরপর ইজারাদারের পক্ষ থেকে স্থানীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে স্থানীয় জেলেরা জড়িত নয়। তাঁরা এই বিষ প্রয়োগের বিষয়টি আদৌ জানেন না। এই এলাকার জলাশয়ের ওপরই জেলেরা নির্ভরশীল। এখন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মানববন্ধন থেকে মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com