1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসিতে টানা ৪র্থ বারের মতো শীর্ষে পাটলী উইমেন্স কলেজ এইচএসসিতে ফেল, দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জেনে নেন জগন্নাথপুরের কলেজ-মাদরাসাভিত্তিক ফলাফল চিত্র জগন্নাথপুরে এইচএসসি-আলিম পরীক্ষায় ফলাফল: এগিয়ে মাদরাসা, পিছিয়ে কলেজ সুরা ইয়াসিন সম্পর্কে যা জানা জরুরি শাল্লায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ দাখিলের পর আলিমেও সর্বনিম্ন ফল করলো ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জগন্নাথপুরে কলেজে জিপিএ-৫ শূন্যের খরা কাটলেও এবার মাদরাসায় খরা এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল

সুনামগঞ্জ জেলা বারের সিনিয়র আইনজীবি এডঃ জালাল উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০১৫
  • ৮৩৬ Time View

স্টাফ রিপোটার- জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ জেলা বারের সিনিয়র আইনজীবি এডঃ জালাল উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও তঁর মৃত্যুতে সোমবার সুনামগঞ্জ জেলা জজ আলালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট রেফারেন্সে বক্তব্য রাখেন জেলা আইরজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সিনিয়র আইনজীবী এডভোকেট জহুর আলী, এডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, এডভোকেট মো. শামছুদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ড. মফছির মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাশ শেফু। ফুলকোর্ট রেফারেন্স পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শুকুর আলী। উল্লেখ্য, এডভোকেট জালাল উদ্দিন চৌধুরী সোমবার সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদএশা জানাযা শেষে তাকে সিলেট শাহজালাল(রা.) মাজার সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়। এদিকে জগন্নাথপুরের বাসিন্দা আইনজীবির মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, পৌর মেয়র আক্তার হোসেনসহ তাঁর অগ্রনিত শুভান্যুধায়ীরা শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com